Wednesday, 18 October 2023

 হাঁটুর ইনজুরিতে আট মাস মাঠের বাইরে নেইমার


ব্রাজিলের ফুটবল ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আহত নেইমারের অবস্থা বেশ নাজুক। তার বাম হাঁটুর মাংসপেশী ছিঁড়ে গেছে। এ কারণে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। সময়টা হতে পারে আট মাস। ফলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে না তার। ব্রাজিল ফুটবল কনফেডারেশেন (সিবিএফ) এ তথ্য জানিয়েছে।গতকাল বুধবার সকালে উরুগুয়ে বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৪৪ মিনিটের সময় প্রতিপক্ষের নিকোলাস ডি লা ক্রুজের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। সংঘর্ষের পরেই নেইমার দুই হাতে হাঁটু চেপে ধরে মাটিতে শুয়ে কাতরাতে থাকে। একই সঙ্গে চিকিৎসকের সহায়তা চান। নেইমারের অবস্থা দেখে এ সময় তার সতীর্থদের খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল।


প্রাথমিক চিকিৎসার পর নেইমার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা তার লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বুধবার এক বিবৃতিতে নেইমারের ইনজুরির খবর নিশ্চিত করে বলেছেন, নেইমারের অস্ত্রোপচারের দরকার। তবে অস্ত্রোপচারের দিন তারিখ এখনো নির্ধারিত হয়নি। ব্রাজিলের জাতীয় দলের ডাক্তার এবং আল হিলাল ক্লাবের ডাক্তাররা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।'


নেইমারের সময়টা আসলে ভালো যাচ্ছে না। উরুগুয়ের কাছে হারের আগের ম্যাচেই নিজেদের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে ব্রাজিল। এ ম্যাচে নেইমারের মাথায় ক্ষিপ্ত এক দর্শক পপকর্ন ঢেলে দেয়। এর আগে ডান পায়ের ইনজুরির কারণে সাবেক ক্লাব পিএসজির হয়ে দীর্ঘদিন মাঠে নামতে পারেননি। গত বিশ্বকাপে একবার তার গোড়ালি মচকে গিয়েছিল। ২০১৪ বিশ্বকাপে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন। সে বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হেরেএখানে শেষ নয় নেইমারের ইনজুরির তালিক। ২০১৮ বিশ্বকাপেও ইনজুরিতে পড়েছিলেন তিনি। ২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে ১৬ ম্যাচে মাঠে নামতে পারেননি।


এবারের ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে না হচ্ছে না তার। আগামী মাসেই নিজেদের মাঠে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হবে। এ ম্যাচের কয়েকদিন আগে ব্রাজিল বাছাই পর্বে কলাম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে।

 

বাংলাদেশ-ভারত, ৪-১ নাকি ৩-২?




ভারত বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা একটু বেশিই ছিল। শুরুটাও হয়েছে দারুণভাবে। আফগানিস্তানকে হারিয়ে। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। তিনটি ম্যাচ খেলে একটিমাত্র জয়। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে বাজেভাবেই হেরেছে সাকিব আল হাসানের দল।অন্যদিকে বিশ্বকাপে ভারত টপ ফেবারিট হলেও বাংলাদেশের বিপক্ষে এক অজানা দুর্বলতায় ভোগেন রোহিতরা। গত এক বছরে মোট চারবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ৩-১ এ এগিয়ে রয়েছে টাইগাররা। আজ কি তবে ৪-১ ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ? নাকি ভারত ৩-২ এ ব্যবধান কমিয়ে আনবে?

গত বছর ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বীরত্বে ওই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারত সাকিবের ৫ এবং এবাদতের ৪ উইকেটের কারণে ভারত অলআউট হয়ে যায় ১৮৬ রানে। জবাব দিতে নেমে বাংলাদেশের অবস্থাও চলে যায় পরাজয়ের দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত ৩৯ বলে অপরাজিত ৩৮ রান করে বাংলাদেশকে ১ উইকেটে জয় উপহার দেন মিরাজ।

সেন্ট মার্টিনকে ‘হুমকিতে’ ফেলে মাথা তুলছে নতুন ভবন


পরিবেশ অধিদপ্তর বলছে, ২০২২ সাল পর্যন্ত দ্বীপে অবৈধভাবে নির্মিত রিসোর্টের সংখ্যা ১৯২টি। এরপরও নিয়ম ভেঙে নতুন স্থাপনা তৈরি হচ্ছে।




সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়ার নতুন মৌসুম জমে উঠতে আরও কিছুটা বাকি; পর্যটকের আনাগোনা কম থাকায় অনেকটাই সুনসান দ্বীপের এদিক সেদিকে এখন দেখা মিলেছে ভিন্ন দৃশ্যের। আরও বেশি পর্যটকের থাকার আয়োজনের জন্য চলছে নির্মাণ কাজের তোড়জোড়; নিয়ম না মেনেই যেগুলো করা হচ্ছে বলে উঠেছে অভিযোগ।

কিছুটা কম কোলাহলের এসময়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি ঘুরে দেখা গেছে, নতুন করে বেশ কয়েকটি হোটেল, রিসোর্ট ও ভবনের নির্মাণ কাজ চলছে প্রায় সবখানেই। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই সেখানে নির্মাণের কর্মযজ্ঞ চলছে। নির্মাণকারী কর্তৃপক্ষ এসব স্থাপনার চারদিক টিনের বেড়া দিয়ে ঘিরে কাজ করছেন, যাতে লোকজন সেখানে ঢুকতে না পারে।

বঙ্গোপসাগরের মধ্যেকার নয়নাভিরাম এ দ্বীপ সরেজমিন ঘুরে দেখা গেছে, ছোট্ট এ দ্বীপের গলাচিপা এলাকায় নির্মাণ কাজ চলছে বেশি। পাশাপাশি ডেইল পাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়া ও উত্তর সি বিচ এলাকায় নতুন ভবন গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি পুরনো রিসোর্ট বা হোটেল চত্বরে নতুন ভবন নির্মাণের কাজও চলছে। কোনটিতে আবার নতুন ঘর বানানো হচ্ছে।

যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে আরও ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

  ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের আরও ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং মুক্তির পর তারা গাজা ছেড়ে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এদের মধ্যে দুইজন থাই ন...